1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো তিনটি অবৈধ ইটভাটা

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 21-11-2025 ইং
  • 40760 বার পঠিত
ad728

রাঙ্গুনিয়ায় তিনটি অবেধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। তিনি বলেন, ইটভাটাগুলো ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ধারা লঙ্ঘন করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ইটভাটাগুলোর চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

গুঁড়িয়ে ৩ ইটভাটা হল- মেসার্স খাজা ম্যানু রিসোর্স ব্রিকস, মেসার্স কেবিএম ব্রিকস ও মেসার্স শাহ আমানত ব্রিকস। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন ও পরিদর্শক চন্দন বিশ্বাস।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728