1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 10-12-2025 ইং
  • 37155 বার পঠিত
ad728

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

আজ মঙ্গলবার সকালে ৮ এপিবিএনের অধিনায়ক মো. রিয়াজ উদ্দিন আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এপিবিএন জানায়, রোহিঙ্গা ক্যাম্প ১৫-এর এইচ/১ ব্লকের ইটের সলিং সড়ক ও ব্র্যাক লার্নিং সেন্টারের উত্তর-পশ্চিম পাশের এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে উপস্থিত হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্ধকারে পালিয়ে যায় অপরাধীরা। পরে এলাকাটি তল্লাশি করে সাদা গেঞ্জি দিয়ে মোড়ানো অবস্থায় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

সূত্র জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা করে আলামত জব্দ করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনি ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে এপিবিএন জানায়।



ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728