নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্র্ম -১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তাফা আমিনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৩ ডিসেম্বর) এ জরিমানা করা হয় বলে জানিয়েছেন লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। তিনি জানান, তফসিল ঘোষণার পর মোটর শো-ডাউনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন নির্বাচনে অংশ নেওয়া সম্ভাব্য এক প্রার্থী। যা সংসদ নির্বাচনে রাজণৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৯ (ক) সুস্পষ্ট লঙ্ঘন। আচরণবিধি না মানায় ওই প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে একই অভিযোগে ওই প্রার্থীকে শোকজ করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার খোন্দকার মাহমুদুল হাসান। শনিবার দুপুর ২টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে লোহাগাড়া পর্যন্ত মোটর বাহনে নির্বাচনী শো ডাউন পরিচালনা করেন। যা নিজেরই ফেসবুক পেইজ থেকে লাইভ দেন প্রার্থী নাজমুল মোস্তফা আমিন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

