বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। অফিসের ভেন্টিলেটর ভেঙে নিয়ে গেছে ১টি মনিটর, ডেক্সটপের হার্ডডিস্ক ও সিসিটিভি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর)।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উনিয়ন ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা এ ঘটনা জানতে পারেন। আমুচিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রঞ্জন কুমার দেব বলেন, মঙ্গলবার বিকেলে অফিস শেষ করে কক্ষ তালাবদ্ধ করা হয়েছিল। বুধবার সকালে অফিস খুলে দেখতে পাই ভেন্টিলেটর ভাঙা, কাগজপত্র এলোমেলো। চোরের দল ১টি মনিটর, ১টি সিসিটিভি ক্যামেরার ডিভিআর ও ডেক্সটপের হার্ডডিক্স খুলে নিয়ে গেছে। অফিসের কোনো নথি খোয়া যায়নি। সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

