ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সীতাকুণ্ড- আকবর শাহ-পাহাড়তলী আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তির পর নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন আসলাম চৌধুরী ।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন, সবাইকে ধৈর্য্যশীল ও সহনশীল হওয়ার জন্য ইচ্ছে করেই আমি সময় নিয়েছি। আশাকরি আজ থেকে আর কোনো সংশয় দ্বিধা রইল না। এসময় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনন্য রাজনৈতিক দর্শন বহুদলীয় গণতন্ত্র ও উন্নয়ন সমৃদ্ধির রাজনীতি বাংলাদেশের মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে।
বাংলাদেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি উন্নয়ন অগ্রযাত্রার যে রাজনীতি, তা বাংলাদেশের মানুষের হৃদয়ে অনন্য অবস্থান তৈরী করেছে।
আসলাম চৌধুরী বলেন, দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা আপনাদের ত্যাগের ফসল। আপনারা চেয়েছেন বলেই প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে আমাকে চূড়ান্ত করেছে। আপনাদের এই আস্থা বিশ্বাসের মর্যাদা রাখার আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সেই সাথে আপনাদেরকেও সকল মতপার্থক্য ভুলে একযোগে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

