1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

চট্টগ্রামে ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 02-01-2026 ইং
  • 26363 বার পঠিত
ad728

নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে একটি চক্রের সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।  এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আকারের তিনটি স্টিলের ছোরা ও একটি কাঁচি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।  বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে নগরের রেলওয়ে জামে মসজিদের মূল ফটকের সামনে পাকা সড়কে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলো- মো. আলাউদ্দিন (৩০), রমজান হোসেন রুবেল ওরফে দাইত্যা রুবেল (৩২), মো. জাহাঙ্গীর আলম (৩৫), জাহিদুল ইসলাম (২৭), মো. শান্ত (১৯), মো. মঞ্জুর আলম (৩০) ও মো. শরীফ (৩০)।

ওসি আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তার সাতজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার প্রত্যেক আসামির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728