1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

চট্টগ্রাম-২ আসন: ৩ প্রার্থী বৈধ,৩ জনের বাতিল

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 02-01-2026 ইং
  • 20188 বার পঠিত
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে এবং বাকি তিন প্রার্থীকে কাগজপত্রের ঘাটতি পূরণের জন্য সময় দেওয়া হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে এ আসনে ৯ জন প্রার্থী এই আসনে মনোনয়নপত্র জমা দেন।

যাচাই-বাছাই শেষে যাদের মনোনয়ন যাদের বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ নুরুল আমিন এবং জনতার দলের মোহাম্মদ গোলাম নওশের আলী। অপরদিকে, তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আকতার, স্বতন্ত্র প্রার্থী আহমদ কবির এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী এইচ এম আশরাফ বিন ইয়াকুব।

রিটার্নিং কর্মকর্তা জানান, স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আকতারের মনোনয়ন বাতিল করা হয় কারণ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের সমর্থন তালিকায় গুরুতর গরমিল পাওয়া গেছে। দ্বৈবচয়ন পদ্ধতিতে যাচাই করা ১০ জন ভোটারের মধ্যে ৮ জনের তথ্য অসত্য পাওয়া যায়। এমনকি সমর্থন তালিকায় স্বাক্ষর করা একজন ভোটার ২০২৪ সালেই মৃত্যুবরণ করেছেন বলে প্রমাণ মেলে।

স্বতন্ত্র প্রার্থী আহমদ কবির মনোনয়নপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে জমা না দেওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী এইচ এম আশরাফ বিন ইয়াকুবের পূরণ করা ফরম অসম্পূর্ণ ছিল এবং দলীয় মনোনয়নের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র ও দলীয় প্রত্যয়ন সঠিক না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

এছাড়া, কাগজপত্রে কিছু ঘাটতি থাকায় তিনজন প্রার্থীকে মনোনয়ন বৈধ বা বাতিল না করে প্রয়োজনীয় নথি দাখিলের জন্য সময় দেওয়া হয়েছে। তারা হলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. ওসমান আলী এবং গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসান।

জানা গেছে, রবিউল হাসানের মনোনয়নপত্রে সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় তাকে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী মনোনয়ন বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তির পরই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728