1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

বাঁশখালীতে ঝিনঝি ফকির শাহর ৫৬তম ওরশ

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 28-01-2026 ইং
  • 22155 বার পঠিত
ad728

চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর বৈলগাঁওস্থ হযরত ঝিনঝি ফকির শাহ্ (রহ.)র ৫৬তম ওরশ শরীফ সোমবার (২৬ জানুয়ারি) পালিত হয়েছে।

হাজারো ভক্ত ও আশেকান অংশগ্রহণ করেন। মাজার প্রাঙ্গণে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাজার পরিচালনা কমিটির সহযোগিতায় খতমে কুরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, জিকির-আজকার ও হযরত ঝিনঝি ফকিরের জীবনী নিয়ে বয়ান অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা হযরত ঝিনঝি ফকির শাহ্ (রহ:)’র আধ্যাত্মিক তাৎপর্য, ইসলাম ধর্মের মূলনীতি, পীর-আউলিয়াদের জীবন ও আদর্শ এবং তাদের কর্মজীবনের উপর আলোকপাত করেন। পরবর্তীতে হাজার হাজার ভক্তের মাঝে তবারক বিতরণ ও ভোররাতে আখেরি মুনাজাতের মাধ্যমে ওরস সম্পন্ন হয়। অনুষ্ঠানে সাধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে. এম সালাহ্উদ্দীন কামাল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা মুহাম্মদ জিয়া উদ্দিন, অন্যান্য রাজনৈতিক ও সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728