1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

মানুষ ভোট দিয়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চায়: আমীর খসরু

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 30-01-2026 ইং
  • 15806 বার পঠিত
ad728

দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে একটি নির্বাচিত সরকার ও নির্বাচিত সংসদ প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি)  সকালে নগরের ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের বড়পুল, ছোট পুল এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। 

আমীর খসরু বলেন, দেশে একটি নির্দিষ্ট গোষ্ঠী আছে যারা মুখে গণতন্ত্রের কথা বললেও মূলত তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। দেশের সর্বস্তরের মানুষ আজ গণতন্ত্র ও নির্বাচনের পক্ষে নেমেছে এবং আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী গণতন্ত্রকামী দেশগুলো বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করছে।

আমাদের দেশের ভেতরে থাকা একটি গোষ্ঠী যারা নির্বাচনের পক্ষে নেই, তারা চাইবে বিভিন্নভাবে নির্বাচনী কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত ও প্রশ্নবিদ্ধ করতে। কিন্তু জনগণ তাদের জায়গায় অটল আছে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটাতে চায়।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে বিএনপি আর গণতন্ত্র একাকার হয়ে গেছে এবং দেশের প্রতিটি জায়গায় ধানের শীষ ও বিএনপির প্রতি জনগণের ব্যাপক উচ্ছ্বাস ও আস্থা দেখা যাচ্ছে। রাজনীতির সংস্কৃতিতে বিএনপি পরিবর্তন চায়, সহনশীলতা চায়, পরস্পরের প্রতি সম্মানবোধ চায় এবং শান্তি চায়।

একটি সুন্দর বাংলাদেশ গড়তে তিনি আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

এসময় মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মো. সেকান্দর, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল সরদার, সদস্য সচিব মো. মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুর মিয়া সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728