আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নগরে গুরুত্বপূর্ণ এলাকা তল্লাশি কার্যক্রম জোরদার করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে নগরের কাজীর দেউড়ি মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও পথচারীদের তল্লাশি চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়।
পুলিশ সূত্র জানায়, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নগরের গুরুত্বপূর্ণ প্রবেশ ও বহির্গমন পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

