1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

সারোয়ার আলমগীরের নির্বাচনে বাধা নেই

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 03-02-2026 ইং
  • 22232 বার পঠিত
ad728

ঋণ খেলাপের অভিযোগে নির্বাচন কমিশন চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রেখে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। ফলে তার নির্বাচনে বাধা নেই। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, আমাদের পক্ষে লিভ মঞ্জুর করেছেন এবং বলেছেন সারোয়ার আলমগীরের নির্বাচন চলবে।

কিন্তু ফলাফলটা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উইথহেল্ড থাকবে। রেজাল্ট পাবলিশড হবে না। এর আগে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে নির্বাচনে সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর বিরুদ্ধে জামায়াত প্রার্থী নুরুল আমিন আপিল বিভাগে আবেদন করেন।  গত ১৮ জানুয়ারি নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রার্থিতা বাতিলের রায় দেয় ইসি। সারোয়ার আলমগীর রিটার্নিং কর্মকর্তার কাছে বৈধ হওয়ার পর তার বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগে আপিল করা হয়েছিল। জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন অভিযোগটি দায়ের করেছিলেন।

শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা বাতিল করেন।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728