1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন: সরওয়ার আলমগীর

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 03-02-2026 ইং
  • 15464 বার পঠিত
ad728

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সব ধর্ম, বর্ণ, জাতি গোষ্ঠীর  মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। যা পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও একইভাবে সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন। এটাই এদেশের ইতিহাস স্বীকৃত।

আগামীতেও সব ধর্ম বর্ণের মানুষ নির্বিশেষে জাতীয়তাবাদে বিশ্বাস করে বাংলাদেশি হিসেবে পরিচয় দিয়ে এদেশে বসবাস করবে।

সুতরাং এদেশের সব ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর একটাই পরিচয় আমরা সবাই বাংলাদেশি। এদেশে সবার অধিকার সমান। তাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্লোগান সবার আগে বাংলাদেশ। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ফটিকছড়ি উপজেলা বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সরওয়ার আলমগীর বলেন, নির্ভয়ে সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন। ধানের শীষ হচ্ছে স্বাধীনতার স্বপক্ষের প্রতীক। 

কেন্দ্রীয় বিএনপি সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়ার সভাপতিত্বে ও রুবেল বড়ুয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি সৈয়দ ওমর ফারুক মাইজভান্ডারি, উপজেলা বিএনপির সেক্রেটারি জহির আজম, প্রবীণ বিএনপি নেতা মিহির চক্রবতী, সরোয়ার হোসেন, আজিজ উল্লাহ, চট্টগ্রাম মহানগর বৌদ্ধ ঐক্য ফ্রন্ট সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া, সত্যজিত বড়ুয়া রুপু প্রমুখ। এদিকে রোববার (১ ফেব্রুয়ারি) ফটিকছড়ি উপজেলার ধর্মপুর, বক্তপুর, নানপুর ইউনিয়নে গনসংযোগ ও নির্বাচনী অফিস উদ্বোধন করেন বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীম।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728