1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

কাপ্তাইয়ে ২২ ভোট কেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 11-02-2026 ইং
  • 14729 বার পঠিত
ad728

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর থেকে কাপ্তাই উপজেলার ২২টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সরঞ্জাম বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমিন উপস্থিত থেকে উপজেলা সদর থেকে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর কাজ তদারকি করেন। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের নেতৃত্বে পুলিশের ও আনসার সদস্যদের সঙ্গে বিভিন্ন গাড়ির মাধ্যমে সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের মাধ্যমে নির্বাচনী সরঞ্জামগুলি সঠিক সময়ে সুশৃঙ্খলভাবে কেন্দ্রগুলোতে পৌঁছানো হয়েছে।’

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম বলেন, ‘প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। ভোট প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ সম্পন্ন করার জন্য টহল জোরদার করা হয়েছে।’প্রসঙ্গত, কাপ্তাইয়ের ২২টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫০ হাজার নয়শ ৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার চারশ ৪১ জন, নারী ভোটার ২৪ হাজার পাঁচশ ১৮ জন। নির্বাচনে দায়িত্ব পালন করবেন ২২ জন প্রিজাইডিং অফিসার, ৯৯ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং একশ ৯৮ জন পোলিং অফিসার।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728