1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

মিরসরাইয়ে লেবুর হালি ১০০ টাকা

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 18-02-2026 ইং
  • 38098 বার পঠিত
ad728

চাঁদ দেখার ওপর ভিত্তি করে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস।

রমজানকে ঘিরে চট্টগ্রামের মিরসরাইয়ে লেবুর দাম তিন থেকে চারগুণ বেড়ে গেছে। তিনদিন আগে এক হালি লেবু বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকা৷ এখন সেই লেবু বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

লেবুর দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। তবে গত কয়েক বছরের তুলনায় শষা, বেগুনের দাম সহনীয় রয়েছে। দাম বেড়েছে কাঁচা মরিচের। প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্রতিকেজি চিকন বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। টমেটো ৬০-৭০ টাকা, গাজর ৪০-৫০ টাকা, মুলা ০-৩০ টাকা, পেঁপে ৩৫-৪০ টাকা, শসা ৫০-৬০ টাকা থেকে বেড়ে ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।

জানা গেছে, রোজার ইফতারে শরবতের অন্যতম অনুষঙ্গ লেবু। কিন্তু রোাজা শুরু হওয়ার আগেই সেই লেবুর জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা।

বাজারে এখন ১ হালি (৪টি) মাঝারি সাইজের লেবু ১০০ টাকার কমে পাওয়া যাচ্ছে না। জাতভেদে ছোটগুলোর দাম ৮০ টাকা। বাজারে তিন আকারের লেবু দেখা গেছে। সবচেয়ে বড় লেবুর হালি ১০০ টাকা। ছোট লেবু ৮০ টাকা।

জামাল উদ্দিন নামে এক লেবু ব্যবসায়ী বলেন, কিছুদিন আগেও এক বস্তা লেবুর দাম ছিল ১২০০ থেকে দুই হাজার টাকা। এখন কিনতে হয় সাড়ে ৫ থেকে ৬ হাজার টাকায়। বেশি দামে কেনা, তাই বিক্রিও বেশি দামে। প্রতি বস্তায় ১ হাজার ৮০০ থেকে ২ হাজার লেবু থাকে।

লেবু বাগানের মালিক নুরেছাপা বলেন, লেবুর মৌসুম এখন না, তাই দাম বেশি। উৎপাদন খরচও বেশি। চাষিদের কাছ থেকেই বেশি দামে কেনা, বাড়তি দামে বেচা।

তার মতে, বৃষ্টির মৌসুমে লেবুর দাম কমে যাবে। তখনই মূল মৌসুম লেবুর। ফলন বেশি হলে দামও কমে যয়।

পাইকারি আড়তে বড় ১ পিস লেবু ১৫ থেকে ১৮ টাকায় বিক্রি হচ্ছে আর ছোট সাইজের লেবুর দাম ১২ থেকে ১৩ টাকা বলেও জানান তিনি।

রমজানে চাহিদা বেশি থাকে। তবে এবার লেবুর মৌসুম আসেনি এখনো। এমন সময় রোজার মাস পড়েছে। মৌসুম ছাড়া দাম কমার সম্ভাবনাও কম বলে জানান এই ব্যবসায়ী।

ক্রেতারা সবাই প্রায় অভিন্ন অভিযোগ করে বলেন, রমজান মাস শুরু হয়েছে। তাই দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। প্রত্যেক বছর রোজা আসলেই নানা অজুহাতে দাম বাড়িয়ে দেয়া হয়।

মো. আবদুল হক নামে একজন ক্রেতা আক্ষেপ করে বলেন, রমজান এখনো আসেনি। লেবুর দাম বেড়ে গেছে। রমজান শুরু হলে দাম আরও বেড়ে যাবে।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728