1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

বান্দরবানে টিসিবির পণ্য বিক্রি শুরু

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 18-02-2026 ইং
  • 20060 বার পঠিত
ad728

পবিত্র রমজান মাস উপলক্ষে বান্দরবানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সদরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। বান্দরবান জেলা প্রশাসক (ডি স) শামীম আরা রিনি এর উদ্বোধন করেন।  জেলা প্রশাসন জানিয়েছে, পুরো রমজান মাসজুড়ে এ উদ্যোগ চলবে। রমজানের শুরুতে সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বাজারের তুলনায় কম দামে পণ্য পেয়ে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের মধ্যে সন্তোষ দেখা গেছে।

ডিসি শামীম আরা রিনি বলেন, রমজান উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো মাসজুড়ে বান্দরবান সদর, লামা ও আলীকদম উপজেলায় পণ্য সরবরাহ অব্যাহত থাকবে।

এতে সাধারণ মানুষের খরচ কিছুটা কমবে এবং বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরাও সচেতন হবে। ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ন্যায্যমূল্যে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর কিনতে পেরে ক্রেতারা উপকৃত হবেন।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728