1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

আনোয়ারায় ৯ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 20-02-2026 ইং
  • 20171 বার পঠিত
ad728

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আন্তঃজেলা গরু চোর, ডাকাতি এবং মাদক সহ ৯টি চাঞ্চল্যকর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল করিমকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল করিম উপজেলার চাতরী ইউনিয়নের উত্তর চাতরী ৪ নম্বর ওয়ার্ডের নাহিদের বাড়ির মৃত আব্দুল মালেক প্রকাশ খুইল্যা মিয়ার ছেলে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, গ্রেপ্তার হওয়া করিমের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন ধরনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। এই মামলাগুলি আনোয়ারা থানা, ময়মনসিংহের ত্রিশাল থানা, কুমিল্লার চান্দিনা থানা, চট্টগ্রামের মীরসরাই ও ফটিকছড়ি থানা এবং চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728