নগরের হালিশহর ওয়াপদা এইচ ব্লকের হালিমা মঞ্জিলে ভোররাতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ভাষ্য, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে।
এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা নেন। বিস্ফোরণে গুরুতর অগ্নিদগ্ধ সাখাওয়াতসহ পরিবারের নয়জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।
পরে তিনি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং সাখাওয়াতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়। এ সময় তিনি প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন।
পরে অগ্নিদগ্ধ সাখাওয়াতসহ পরিবারের সদস্যদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ পাঠানো হয়েছে। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাঈদ আল নোমান বলেন, জাতীয় বার্ন ইউনিটে দগ্ধদের চিকিৎসায় আমি তাদের সার্বক্ষণিক পাশে থাকবো।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

