কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর ৫টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দক্ষিণ খুনিয়াপালং এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী আব্দুল করিমের দখলে থাকা বন বিভাগের পাহাড়ি জমিতে নির্মিত একটি ঘরে পাহারাদার হিসেবে বসবাস করতেন একরাম উল্লাহ। ভোরের দিকে বন্য হাতির একটি দল ওই ঘরে হানা দেয়। এ সময় হাতির আক্রমণে একরাম উল্লাহর স্ত্রী ছেনুয়ারা বেগম (২৭) ও তাদের তিন বছর বয়সী মেয়ে আসমা বিবির মৃত্যু হয়। ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা তোছাদ্দেক হোসেন জানান, খাবারের সন্ধানে বন্য হাতির দল লোকালয়ে চলে আসে। ঘরের পাশের কাঁঠাল গাছ থেকে খাবার খাওয়ার সময় মা ও মেয়ে আতঙ্কে পালানোর চেষ্টা করলে হাতির আক্রমণের শিকার হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
বন্য হাতির আক্রমণে মৃত্যু হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

