পটিয়ায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাহেদুল আলমের পুত্র মো. তাজলিম (১৭) ও আকতার হোসেনের পুত্র শাহাদাত হোসেন সামি (১৬)।
শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া আনসার ক্যাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন জয় (১৮) নামের আরও একজন।তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি হানিফ বাস (চট্টমেট্রো-ব-১১০৩৮২) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল (চট্টমেট্রো-ল-১৩০৮৭৬)-এর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী একজন নিহত হন। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন। দুপুরে হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহী তিনজনকে চাপা দিলে ঘটনাস্থলে একজন মারা যায় এবং পরে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। স্থানীয়রা বাসটি আটক করে রাখে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাস হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

