1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

বোয়ালখালী পাহাড়ে হাত পা বাঁধা লাশ উদ্ধার

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 06-06-2026 ইং
  • 132 বার পঠিত
ad728

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত ব্যক্তির পরনে হাফহাতা গেঞ্জি ও লুঙ্গি ছিল। তার পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার সকাল ১১টার দিকে উপজেলার শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা পাহাড়ের অরিহুরার চরের একটি লিচু বাগানে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে লাশটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাহাড়ে কাজে বা ঘুরতে যাওয়া কয়েকজন ব্যক্তি প্রথমে লাশটি দেখতে পান। পরে কাছে গিয়ে তারা দেখতে পান, অজ্ঞাত ওই ব্যক্তির হাত দুটি পেছনের দিকে শক্তভাবে বাঁধা ছিল এবং পা-ও বাঁধা অবস্থায় ছিল। এতে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এটি হত্যাকাণ্ড কি না, তা নিশ্চিত হতে পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে।

এদিকে স্থানীয়দের মধ্যে ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাহাড়ি এলাকায় এমনভাবে লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728