1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

২ নং দাঁতমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই শিল্পী আবুল হাশেম আজাদকে

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 11-06-2026 ইং
  • 83 বার পঠিত
ad728

চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের এক সুপরিচিত নাম, জনপ্রিয় কণ্ঠশিল্পী, দক্ষ সাংস্কৃতিক সংগঠক, সমাজসেবক এবং গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব শিল্পী আবুল হাশেম আজাদ।

দীর্ঘ কয়েক দশক ধরে তিনি সংস্কৃতি, সমাজসেবা ও রাজনৈতিক অঙ্গনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে মানুষের হৃদয়ে একটি সম্মানজনক অবস্থান তৈরি করেছেন। গরিব, অসহায়, সুবিধাবঞ্চিত ও মেহনতি মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে তিনি নিজেকে একজন জনদরদী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

১৯৮০ সালে উত্তর ফটিকছড়ির ভুজপুর থানার ২ নং দাঁতমারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী কাঞ্চনা গ্রামে জন্মগ্রহণ করেন শিল্পী আবুল হাশেম আজাদ। শৈশব থেকেই তিনি সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। নিজ এলাকার মানুষের প্রতি গভীর ভালোবাসা, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং সাংগঠনিক দক্ষতা তাঁকে ধীরে ধীরে একজন সফল সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)- চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংগঠনিক নেতৃত্ব, কর্মীদের প্রতি আন্তরিকতা এবং সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তিনি তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও গ্রহণযোগ্য একজন নেতা।

তাঁর দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক জীবনে তিনি বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি টানা ৬ বার চট্টগ্রাম মহানগর জিসাসের সভাপতি, ৪ বার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক সম্পাদক, সাবেক বায়েজিদ বোস্তামী থানা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক, 

সাবেক আরাফাত রহমান কোকো পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং সাবেক জিয়া শিশু-কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির  সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

রাজনীতি ও সংস্কৃতির পাশাপাশি সাংবাদিকতা অঙ্গনেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি জাতীয় দৈনিক ‘নতুন দিন’ পত্রিকার শিল্পী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সংবাদ, কার্যক্রম ও শিল্পীদের সাফল্যের গল্প দেশব্যাপী তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এর মাধ্যমে তিনি সংস্কৃতি চর্চা ও সাংস্কৃতিক ঐতিহ্য বিকাশে বিশেষ অবদান রাখেন।

সংস্কৃতিচর্চার মাধ্যমে তিনি যেমন মানুষের হৃদয় জয় করেছেন, তেমনি সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জন করেছেন সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা। বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ তাঁকে মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

দাঁতমারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, আধুনিক ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠা, শিক্ষা ও সংস্কৃতির বিকাশ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন এলাকার সচেতন নাগরিকরা।

একজন সৎ, যোগ্য, অভিজ্ঞ, শিক্ষিত ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে শিল্পী আবুল হাশেম আজাদ আজ শুধু একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নন; তিনি দাঁতমারা ইউনিয়নের মানুষের আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন ও প্রত্যাশার প্রতীক। তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাঁকে ইউনিয়নবাসীর কাছে একজন সম্ভাবনাময় জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তাই আগামী দিনে উন্নত, আধুনিক, সমৃদ্ধ ও জনবান্ধব ২ নং দাঁতমারা ইউনিয়ন গঠনের লক্ষ্যে শিল্পী আবুল হাশেম আজাদকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী।

"মানুষের ভালোবাসাই তাঁর শক্তি, আর জনসেবাই তাঁর অঙ্গীকার।"

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728