পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
রোববার (১৮ জানুয়ারি) নগরের রসুলবাগ আবাসিক এলাকা সংলগ্ন খালপাড়ে উন্মুক্তভাবে ময়লা রাখার স্থান উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে খালের পাড়ে কিংবা যত্রতত্র ময়লা না ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, যত্রতত্র ময়লা ফেলার কারণে নগরের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা জনস্বাস্থ্য ও নগর জীবনের জন্য মারাত্মক ক্ষতিকর।
তিনি সবাইকে নির্ধারিত স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান এবং এ নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও জানান।পরিদর্শনকালে চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

