1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

চকবাজারে কাচ্চি ডাইনকে ৩ লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 26-02-2026 ইং
  • 19061 বার পঠিত
ad728

চট্টগ্রাম নগরীর চকবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অভিযোগে কাচ্চি ডাইন রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হকের নেতৃত্বে কাচ্চি ডাইনে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে রান্নাঘরে ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা ও ইঁদুরের প্রাদুর্ভাব, স্যাঁতসেঁতে ফ্লোরে খাদ্যদ্রব্য উৎপাদন, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, খাদ্যকর্মীদের স্বাস্থ্যসনদ না থাকা, খাদ্যপণ্য (মাওয়া) লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া ব্যতিরেকে অসম্পূর্ণ লেবেলিংসহ নানাবিধ অসংগতি পরিলক্ষিত হওয়ায় এ জরিমানা করা হয়।

চট্টগ্রাম মহানগরের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ বেশকিছু অনিয়ম পাওয়া গেছে। এজন্য প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728