শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীতে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৩তম সর্বজনীন মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তনের কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। ক্যাম্পে মোট ৬৩০ জন সেবা গ্রহণ করেন।
সোমবার (২ মার্চ) উত্তর কাট্টলী সেবাখোলা মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করে শ্রী শ্রী সেবাখোলা ও বৈকুণ্ঠধাম উৎসব উদযাপন পরিষদ। আগতদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, চোখের চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।
চিকিৎসা সেবায় অংশ নেয় লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিট। ওষুধ সরবরাহে সহযোগিতা করে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে। তিনি বলেন, ধর্মীয় উৎসবকে ঘিরে মানবিক কার্যক্রম সমাজে সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবসেবা।
শ্রী শ্রী সেবাখোলা ও বৈকুণ্ঠধামের আহ্বায়ক সলিল সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. শাবানা সুলতানা, চট্টগ্রাম রেড ক্রিসেন্ট হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মুক্তা চৌধুরী এবং পরিষদের উপদেষ্টা সুবোধ রঞ্জন। এ সময় বক্তব্য রাখেন এন্টন দাশ, ইকবাল, জুয়েল শীল, বিরাজ মণি আচার্য ও আশিস দাশসহ অন্যান্য অতিথিরা।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

